প্রধান সূচি

নাজিরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ : ধর্ষক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নির্যাতনের শিকার শিশুর মা শিবানী মজুমদার বাদী হয়ে নাজিরপুর থানায় তারক মজুমদার (৩৫) নামের এক যুবককে আসামী করে মামলাটি করেন। পুলিশ ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তারক মজুমদারকে গ্রেফতার করেছে।
তারক মজুমদার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের বিমল মজুমদারের ছেলে।
শিশুটির কাকা হিরামন মজুমদার বলেন, বৃহস্পতিবার বেলা ১ টার দিকে ওই মেয়ে বাড়ির পার্শ্বেই এক আত্মীয়ের বাড়ীতে মহোৎসবে গিয়ে অন্যান্য শিশুদের সাথে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত তারক মজুমদার তাকে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে তার (তারক) শ্বাশুড়ি বকুল রানী মজুমদারের বসতঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি ডাক চিৎকার দিলে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশুটির মা বলেন, আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। ওই ছেলে এর আগেও একটি মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। তখন ৫০ হাজার টাকার বিনিময়ে স্থানীয়ভাবে মিমাংসা হয়। আমরা গরিব মানুষ আমি এর সঠিক বিচার চাই।
নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দ্বীপান্নিতা দেবনাথ জানান, ৮ বছরের এক শিশুকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছিল। আমরা তার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমাদের উপজেলা সদর হাসপাতালে ধর্ষিত শিশুদের পরীক্ষা নিরীক্ষা না থাকার কারণে তাকে পুলিশের মাধ্যমে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমের বক্তব্য নেওয়া হয়েছে। অভিযুক্তকে পুলিশ অভিযান চারিয়ে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা রুজু হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial