প্রধান সূচি

নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

পিরোজপুরের নাজিরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. রুহুল আমীন মোল্লা (২২) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাকারিয়ার নেতৃত্বে উপ-সহকারি পুলিশ পরিদর্শক মামুন ও তাদের সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের আইয়ুব আলী কাজীর ঘরের পিছনে মাদক ক্রয়-বিক্রয়কালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমীন মোল্লাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। আটক রুহুল আমীন মোল্লা ওই ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালানা করে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী মো. রুহুল আমীন মোল্লাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial