প্রধান সূচি

পৈত্রিক জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পৈত্রিক জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। শহিদুল উপজেলার শিয়ালকাঠি গ্রামের বুরজুক আলী হাওলাদারের ছেলে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহিদুল অভিযোগ করেন, তার পৈত্রিক জমিতে একটি নতুন ভবন তুলতে গেলে জমির মালিকানা দাবি করে তার প্রতিবেশী শাহনাজ পারভীন, শেফালী বেগম, হুমায়ুন কবির, রিনা বেগম, সীমা বেগম এবং কবির খান বাঁধা দেয়।
এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে শহিদুলকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। এরপর সে ঘর তোলার কাজ অব্যহত রাখলে অভিযুক্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এরপর শহিদুলও ইউএনও’র কাছে আরেকটি অভিযোগ দেন।
পরবর্তীতে অভিযুক্তরা পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে এবং আদালত ঘর নির্মানের স্থলে ১৪৪ ধারা জারি করে নির্মান কাজ বন্ধের আদেশ দেয়।
এরপর আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা নির্মানাধীন ঘরটি ভেঙে ফেলে। এসময় তারা অস্থায়ীভাবে নির্মিত একটি ঘরও ভেঙে ফেলে যেখানে শহিদুল তার পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছিল। অভিযুক্তরা সেখানে থাকা কিছু টিনও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন শহিদুল।
বর্তমানে অভিযুক্তরা শহিদুলকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছে ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial