সুশিক্ষিত না হলে দেশের কল্যাণে কাজ করা যায় না : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠানোগত উন্নয়ন বা নতুন ভবন হলেই হবে না। শিক্ষার মান বাড়াতে হবে। একটি উন্নত জাতি গঠনে সুশিক্ষার প্রয়োজন। পুঁথিগত বিদ্যা অনেক সময় কাজে আসে না। সে জন্য অতীতে যেভাবে শিক্ষাকরা শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে পাঠদান করাতেন, সেভাবে এখনও আন্তরিকতা ও দায়িত্বে সাথে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। শুধু চাকুরীর জন্য নয় সেবার মানষিকতা নিয়ে শিক্ষকদের শ্রেণি কক্ষে পাঠ দান করাতে হবে।
বুধবার পিরোজপুরের ভান্ডারিয়ার ঐহিত্যবাহী বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত না হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব নয়। তাই শিক্ষার বিষয়ে শিক্ষকরা শ্রেণি কক্ষে এবং অভিভাবকরা বাসা, বাড়িতে তাদের সন্তানদের খোঁজ খবর রাখবেন। শিক্ষার কোন বিকল্প নেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবাউদ্দিন আরিফ জোমাদ্দার, যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, শিক্ষক শফিকুল ইসলাম আযাদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে মহিউদ্দিন মহারাজ ঐ বিদ্যালয়ের অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীণ এক শিক্ষক পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা অনুদান দেন। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পবিত্র রমজান উপলক্ষে নতুন পোষাক বিতরণ করেন।
