Wednesday, April 13th, 2022
সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনেও ভাড়া ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু চুপচাপ বসে নেই। আমরা সাধ্যমত চেষ্টা করছি দেশের সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসার। বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চলতি পবিত্র রমজান মাসে আমরা টিসিবি’র মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রায় ১ কোটি পরিবারকে কয়েকটি নিত্যপ্রয়োজনীয়বিস্তারিত পড়ুন
সুশিক্ষিত না হলে দেশের কল্যাণে কাজ করা যায় না : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠানোগত উন্নয়ন বা নতুন ভবন হলেই হবে না। শিক্ষার মান বাড়াতে হবে। একটি উন্নত জাতি গঠনে সুশিক্ষার প্রয়োজন। পুঁথিগত বিদ্যা অনেক সময় কাজে আসে না। সে জন্য অতীতে যেভাবে শিক্ষাকরা শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে পাঠদান করাতেন, সেভাবে এখনও আন্তরিকতা ও দায়িত্বে সাথে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। শুধু চাকুরীর জন্য নয় সেবার মানষিকতা নিয়ে শিক্ষকদের শ্রেণি কক্ষে পাঠ দান করাতে হবে। বুধবার পিরোজপুরের ভান্ডারিয়ার ঐহিত্যবাহী বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতবিস্তারিত পড়ুন
কৃষির উৎপাদন এমন পর্যায়ে নিতে হবে যাতে বিদেশ নির্ভর হতে না হয় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, কৃষির উৎপাদন এমন পর্যায়ে নিতে হবে যাতে বিদেশ নির্ভর হতে না হয়। করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক জায়গায় খাদ্যাভাব দেখা দিচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে কোনভাবেই খাদ্যাভাব হতে দেব না। এ জন্য দেশের অভ্যন্তরে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে হবে। উৎপাদিত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে প্রয়োজনে বিদেশে রপ্তানির বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। বুধবার পিরোজপুরের নাজিরপুরে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি এবং বোরো মৌসুমে উন্নয়ন সহায়তার আওতায় বীজ, রাসায়নিক সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর সচিবালয়ের নিজ দপ্তর কক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্তবিস্তারিত পড়ুন
মডেল উপজেলা গড়ে তোলার রূপকার মিরাজুল ইসলাম
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। যিনি নির্বাচিত হয়ে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দেন। এলাকাবাসী মনে করেন, তিনি সফলও হয়েছেন। নিজের কর্মদক্ষতা এবং বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আধুনিক ভান্ডারিয়া রূপ দিতে সক্ষম হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এই চেয়ারম্যান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পদকে ভূষিত ও হয়েছেন। তিনি উপজেলা পরিষদের নান্দনিক স্থাপত্য ভবন, নয়নাভিরাম অডিটরিয়াম, দৃষ্টিনন্দন প্রবেশ গেট, আধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম, বড় পর্দার স্ক্রিন, ফুল আর ফলের বাগানে সজ্জিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ বানিয়েবিস্তারিত পড়ুন
