কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
কাউখালী উপজেলার কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্কুলের অভিভাবকদের স্বত:ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্টুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, উপজেলার কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফশীল অনুযায়ী ৩ এপ্রিল ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়।
উক্ত নির্বাচনে ২ জন মহিলা অভিভাবক ও ২জন পুরুষ অভিভাবক পদে ৮ জন অংশগ্রহণ করে। ভোটগ্রহন সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ৩টা পর্যন্ত চলে। মোট ৩৭৪ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের মধ্যে শহিদুল ইসলাম মিল্টন ফুটবল প্রতিককে ১৩০ ভোট ও মো হাফিজ টেবিল প্রতিককে ১০৯ ভোট এবং মোসা. শারমিন নাহার বই প্রতিককে ১৬৭ ভোট ও মোসা. তাসলিমাবই প্রতিকে ১০১ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন।
নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কে. এম. জামান। স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সুষ্ঠুুভাবে ভোট সম্পন্নে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
