প্রধান সূচি

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমলো

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম ৬ টাকা কমানো হয়েছে।
রবিবার মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দর নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান, সয়বিন তেল এক লিটারের পেট বোতলের নতুন দাম ১৬০ টাকা। পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩৬ টাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial