Sunday, March 20th, 2022
সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমলো
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম ৬ টাকা কমানো হয়েছে। রবিবার মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দর নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান, সয়বিন তেল এক লিটারের পেট বোতলের নতুন দাম ১৬০ টাকা। পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩৬ টাকা।
পিরোজপুরের টিসিবি’র পণ্য বিক্রি শুরু ॥ গ্রাহকরা ভোগান্তিতে
পিরোজপুরে রবিবার থেকে স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র ডাল, তেল ও চিনি বিক্রি করা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘন্টা বিক্রি দেরীতে শুরু হওয়ায় পিরোজপুরে টিসিবি পণ্য গ্রহনকারীদের চরম ভোগান্তি পোঁহাতে হয়েছে। প্রচন্ড রোদ ও গরমে সকালে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। পিরোজপুর পৌরসভার ৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কথা থাকলেও তা শুরু করা হয় দুপুর ১টায়। এ বিষয়ে ডিলাররা জানান, বিক্রিজাত পণ্যগুলো প্যাকেট করার কারণেই কিছুটা বিলম্ব হয়েছে। তবে প্রশাসন বলছে, সমন্বয়ের অভাবে প্রথম দিনে বিলম্ববিস্তারিত পড়ুন
বাগেরহাটে আড়াই বছর বয়সী বাক প্রতিবন্ধি শিশু উদ্ধার
বাগেরহাট আড়াই বছর বয়সী বাক প্রতিবন্ধি একটি ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে বাগেরহাট শহরের দক্ষিন হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে সাবেক পৌর কাউন্সিলর অহিদুজ্জামানের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ শিশুটিকে স্কুলের গেটে রেখে আসেন। হাড়িখালী গ্রামের মাহমুদা বেগম বলেন, বেলা ১১টার কিছু পরে স্কুলের সামনে দেখি কোন অভিভাবক ছাড়া একটি শিশু হাটাহাটিবিস্তারিত পড়ুন
