ইন্দুরকানীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার উপজেলার কালিবাড়ীহাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা সাটানো না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম মুদি ব্যবসায়ী গৌতম সাহাকে এক হাজার টাকা এবং নারায়ন চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, ভোক্তা অধিকার আইন অমান্য করায় তাদেরকে সতর্ক করার জন্য অর্থদন্ড দেয়া হয়েছে। সকল ব্যবসায়ীকে সরকারি আইন মেনে ব্যবসা করতে হবে। বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) টানা তিন দিনের ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই সুন্দরবনে ॥ হতাশ বন বিভাগ »
