প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তি পালনে প্রস্তুতি সভা

২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্র্তি উপলক্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলা আয়োজনের লক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জাতীয় পার্টি (জেপি) উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

এ সময় সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও বিভিন্ন্ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে এবং স্থানীয়দের মতামতের ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial