প্রধান সূচি

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক

পিরোজপুরের কাউখালীর মধ্য শিয়ালকাঠীর মুধা বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ মহিদুল ইসলাম মৃধা (৩২)নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
শুক্রবার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মহিদুলকে আটক করা হয়। আটক মহিদুল ইসলাম মৃধা মধ্য শিয়ালকাঠী গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। এ ব্যাপারে মহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাউখালী থানায় মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial