প্রধান সূচি

Friday, March 11th, 2022

 

কাউখালীতে ইয়াবাসহ যুবক আটক

পিরোজপুরের কাউখালীর মধ্য শিয়ালকাঠীর মুধা বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ মহিদুল ইসলাম মৃধা (৩২)নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। শুক্রবার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মহিদুলকে আটক করা হয়। আটক মহিদুল ইসলাম মৃধা মধ্য শিয়ালকাঠী গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। এ ব্যাপারে মহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাউখালী থানায় মামলা হয়েছে।


বাগেরহাটে মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা ॥ মুসল্লীদের মধ্যে ক্ষোভ

বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমনি এলাকায় চিতলমরী দারুল উলুম মাদ্রাসার জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বরাবর ডিপি ৩১০নং খতিয়ানে রেকর্ড ৪২(ক) সংশোধনের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে খুলনা জোনাল সেটলমেন্ট অফিসার কালাচাঁদ সিংহ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কুরমনি এলাকায় প্রায় ৪ একর জায়গার উপর অবস্থিত প্রায় শত বছরের ঐতিহ্যবাহী চিতলমারী দারুল উলুম মাদ্রাসা,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial