কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস কবীর, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত »
