গাঁজা সেবন করায় দু’জনের জেল
পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
শুক্রবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চিরাপারা গুচ্ছগ্রামের দুলাল মৃধার ছেলে বাপ্পী মৃধা (২৪) এবং নিলতী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২০)।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাপ্পী এবং মেহেদী কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার নির্মাণাধীন ভবনে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় তাদেরকে আটক করা হয়।
Please follow and like us:
« ভাণ্ডারিয়া করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতি নিহত ॥ আহত ৩ »
