Friday, March 4th, 2022
পিরোজপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতি নিহত ॥ আহত ৩
পিরোজপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ইজিবাইকটি। শুক্রবার রাতে পিরোজপুর-পাড়েরহাট সড়কের কলবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালক মো. আরিফকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি নামক স্থানে পিরোজপুর শহর থেকে চরখালী ফেরীঘাট গামী একটি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকেরবিস্তারিত পড়ুন
গাঁজা সেবন করায় দু’জনের জেল
পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চিরাপারা গুচ্ছগ্রামের দুলাল মৃধার ছেলে বাপ্পী মৃধা (২৪) এবং নিলতী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২০)। আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাপ্পী এবং মেহেদী কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার নির্মাণাধীন ভবনে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় তাদেরকে আটক করা হয়।
