খালেদা জিয়া স্বাধীনতার চিহ্নিত শত্রু রাজাকারদের প্রতিষ্ঠিত করেছিল : মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অতীতে খালেদা জিয়ার আমলে স্বাধীনতার চিহ্নিত শত্রু রাজাকারদের প্রতিষ্ঠিত করা হয়েছে। খালেদা জিয়ার আমলে হিন্দুদের নির্যাতন করা হয়েছে। পক্ষান্তরে শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশ থেকে রাজাকার উৎখাত করেছেন। শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক সম্প্রিতি তৈরী করেছেন।
রবিবার পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের দক্ষিন গাবতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর এলজিইডি আয়োজনে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমাদের দক্ষিণাঞ্চলের এত উন্নয়ন হয়েছে। আনাদের সৌভাগ্য আমরা একজন শেখ হাসিনা পেয়েছি। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়ত পৌঁছে দেয়া হয়েছে। একমাত্র আমাদের দেশে বিনামূল্যে করোনার টিকা জনগণকে দেয়ায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার গৃহহীনদের ঘর, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুন করাসহ সরকারী খরচে মুক্তিযোদ্ধাদের জন্য ঘর ‘বীর নিবাস’ করে দিয়েছেন।
শ ম রেজাউল করিম বলেন, যতদিন বেচে আছি ততদিন গণমানুষের সেবায় উন্নয়নে কাজ করে যাবো। মানব সেবায় নিজেকে নিয়োজিত না রাখতে পারলে রাজনীতির কোন সার্থকতা নেই। মানব কল্যাণে যার যার অবস্থানে থেকে সকলের কাজ করতে হবে। যুগে যুগে অনেক মহামানব মানুষের স্বার্থে নিজেদের উৎসর্গ করেছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষায়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক সরোয়ার হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী পিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্শেদ হাওলাদার, দক্ষিন গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পা দিপ্ত মিস্ত্রি প্রমুখ।
এর আগে মন্ত্রী তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
