প্রধান সূচি

পুলিশের গাড়ি থেকে আসামীর পলায়ন ॥ ৪ ঘন্টা পর ফের গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রায় ৪ ঘন্টা পর চুরি মামলায় ওয়ারেন্টভূক্ত এক আসামীকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাসুম ওরফে মুন্না (৩৫) উপজেলার তেলিখালী গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে।
শনিবার সকাল ১১টার দিকে ভান্ডারিয়া থানা পুলিশের গাড়িতে করে পিরোজপুর আদালতে নেওয়ার পথে উপজেলার বলবাড়ি নামক স্থানে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় মুন্না। পরবর্তীতে ভান্ডারিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪ ঘন্টা পর বিকেল ৩টার দিকে পুনরায় মুন্নাকে উপজেলার মল্লিকবাড়ী নামক স্থানে একটি বাগান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মুন্নাকে পুনরায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, পুলিশের গাড়ি তেকে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, ঢাকার বাড্ডা থানার একটি চুরি মামলার আসামী মুন্নার বাড়ি তেলিখালী হওয়ায় তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাতে আসামীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পালানোর পরে তাকে পুনরায় গ্রেফতার করে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial