Saturday, February 26th, 2022
পুলিশের গাড়ি থেকে আসামীর পলায়ন ॥ ৪ ঘন্টা পর ফের গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রায় ৪ ঘন্টা পর চুরি মামলায় ওয়ারেন্টভূক্ত এক আসামীকে ফের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুম ওরফে মুন্না (৩৫) উপজেলার তেলিখালী গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। শনিবার সকাল ১১টার দিকে ভান্ডারিয়া থানা পুলিশের গাড়িতে করে পিরোজপুর আদালতে নেওয়ার পথে উপজেলার বলবাড়ি নামক স্থানে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় মুন্না। পরবর্তীতে ভান্ডারিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪ ঘন্টা পর বিকেল ৩টার দিকে পুনরায় মুন্নাকে উপজেলার মল্লিকবাড়ী নামক স্থানে একটি বাগান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মুন্নাকে পুনরায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল থেকে, শোষণের যাঁতাকল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন। তিনি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গোটা জাতিকে প্রস্তুত করে দেশ স্বাধীন করেছেন। অধিকার বাঙালির আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন। তিনি অসাম্প্রদায়িক একটি আবাসভূমি তৈরি করেছেন। সেই বাংলাদেশ বিনির্মাণে যখন তিনি এগিয়ে চলছিলেন তখন তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার পরাজিত শত্রুরা প্রতিশোধ নিতে চেয়েছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুজিব শতবর্ষ ওবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার বুদ্ধি প্রতিবন্ধী পরিবারের একটি ঘরের আকুতি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী আসমা বেগমের বাবা শাহ আলম তালুকদারের আকুতি একটি ঘরের। অসহায় শাহ আলম তালুকদার জানান, তার পাঁচ কন্যা সন্তান। ৭৩ বছরের বৃদ্ধ প্রতিবন্ধি শাহ আলম অনেক প্রতিকূলতার মধ্যেও বিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি ডায়বেটিকসহ নানান জটিল রোগে আক্রান্ত তার মধ্যেও কয়েকবার বার ষ্টোক করেছেন। এখন দু’এক পা হাটতে পাড়লেও আয় করার সমর্থ নেই তার। আলাপকালে জানান, আমার মেঝ মেয়ে আসমা শিশু অবস্থা থেকে জ্ঞান বুদ্ধিহীনসহ নানান সমস্যায় বেড়ে উঠে। তার চরম মানসিক সমস্যার কারনে পড়াশোনাও করানো হয়নি। সেই প্রতিবন্ধী মেয়েকে একবিস্তারিত পড়ুন
