শেখ হাসিনার জন্যই বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাশ পাচ্ছেন, শেখ হাসিনার জন্যই গৃহহীনরা ঘর পাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজ বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাশ পাচ্ছেন, তারা শেখ হাসিনার কল্যাণে বিনা টাকায় সরকারী বিল্ডিং পাচ্ছেন। শেখ হাসিনার জন্যই আজ গৃহহীনরা সরকারীভাবে জমি ও ঘর পাচ্ছেন। গ্রামে গ্রামে তিনি বিদ্যুৎ পৌঁচ্ছে দিয়েছেন। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মান করছেন। তাই শেখ হাসিনা বেঁচে থাকলে, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষের উন্নয়ন হবে। আর সেই সাথে পিরোজপুর-নাজিরপুর-স্বরূপকাঠীর উন্নয়নও তরান্বিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুরের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক উন্নয়ন সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, আদর্শ মানুষ এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রয়োজন একজন ভাল মা, একজন ভাল বাবা এবং একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান। ভাল মা-বাবার আদর্শে উজ্বিবিত হয়ে এবং একটি মানসম্মত ভাল মানের বিদ্যালয়ে লেখাপড়া করতে পারলে সে ছেলে বা মেয়ে খারাপ হতে পারে না।
সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এম মকফুর হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল।
এর আগে মন্ত্রী উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে ‘বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ’, মাটিভাঙ্গা কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন এবং কলেজ প্রাঙ্গনে আধুনিক দৃষ্টি নন্দন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কলেজে মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. সাইফ প্রমুখ।
এছাড়া মন্ত্রী এদিন নাজিরপুর উপজেলার বরইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, দিঘিরজান জিসি সড়কে গার্ডার ব্রিজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, চালিতাবাড়ি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর করেন।
বৃহস্পতিবার সকালে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়ের সংগৃহিত এবং সম্পাদিত তথ্য ও আলোকচিত্রসমৃদ্ধ এ্যালবাম প্রদর্শনীর উদ্বোধন করেন।
