Thursday, February 24th, 2022
শেখ হাসিনার জন্যই বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাশ পাচ্ছেন, শেখ হাসিনার জন্যই গৃহহীনরা ঘর পাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজ বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাশ পাচ্ছেন, তারা শেখ হাসিনার কল্যাণে বিনা টাকায় সরকারী বিল্ডিং পাচ্ছেন। শেখ হাসিনার জন্যই আজ গৃহহীনরা সরকারীভাবে জমি ও ঘর পাচ্ছেন। গ্রামে গ্রামে তিনি বিদ্যুৎ পৌঁচ্ছে দিয়েছেন। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মান করছেন। তাই শেখ হাসিনা বেঁচে থাকলে, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষের উন্নয়ন হবে। আর সেই সাথে পিরোজপুর-নাজিরপুর-স্বরূপকাঠীর উন্নয়নও তরান্বিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুরের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিতবিস্তারিত পড়ুন
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রসুল (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত্যু আব্দুল মজিদ মোল্লার ছেলে। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই ইব্রাহিম হোসেন মোল্লা জানান, তার ভাই গোলাম রসুল পরিবার নিয়ে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে থাকেন। ওই রাতে তিনি বাড়ির কাছের একটি জমির বোরো ধানের ক্ষেতে পানি দিতে যান। গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না এলে স্ত্রী মারুফা বেগম সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উঠাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়েবিস্তারিত পড়ুন
