প্রধান সূচি

নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সুমা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। নিহত প্রসূতি সুমা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সুমন মাঝির স্ত্রী। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের পিতা মো. শাহাবুদ্দিন জানান, তার মেয়ে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বসে সন্তান প্রসবের জন্য অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডলকে নিয়ে আসা হয়। তিনি ব্যবস্থাপত্র দিলে ওই প্রসূতি একটি সন্তানের জন্ম দেয়। তবে পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা হাসপাতাল ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যার পরে পিরোজপুর হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডল পলাতক রয়েছেন। তবে তিনি মোবাইল ফোনে জানান, ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কোন ভুল চিকিৎসা দেয়া হয় নি।
স্থানীয়রা জানান, এর আগেও ওই পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial