Saturday, February 12th, 2022
সুনীল অর্থনীতির বিকাশে সীউইডসহ অন্যান্য সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সুনীল অর্থনীতির বিকাশে সীউইডসহ অন্যান্য সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার কক্সবাজারের একটি হোটেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত সীউইডজাত পণ্য উৎপাদন ও জনপ্রিয়করণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। বিএফআরআই এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, কক্সবাজারেরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সুমা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। নিহত প্রসূতি সুমা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সুমন মাঝির স্ত্রী। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। নিহতের পিতা মো. শাহাবুদ্দিন জানান, তার মেয়ে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বসে সন্তান প্রসবের জন্য অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডলকে নিয়ে আসা হয়। তিনি ব্যবস্থাপত্র দিলে ওই প্রসূতি একটি সন্তানের জন্ম দেয়। তবে পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা হাসপাতাল ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যার পরেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঠিকাদারের বাড়িতে ডাকাত দলের হানা
বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় গভীর রাতে এক ঠিকাদারের বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে খারদ্বার এলাকার ভিআইপি রোড সংলগ্ন ঠিকাদার এইচ. এম. সুমনের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জনবসতিপূর্ণ এলাকায় অস্ত্রধারি ডাকাত দলের এমন হানা দেওয়ার ঘটনায় খারদ্বার এলাকার সাধারণ মানুষের মাঝে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিকাদার ও ব্যবসায়ী এইচ. এম. সুমন বলেন, রাত ৩টার দিকে অস্ত্রসহ ৮ জনের একটি ডাকাত দল দেওয়াল টপকে আমার বাড়িতে প্রবেশ করে। তারা জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করলে বিষয়টি আমিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৯
পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসকার জন্য শনিবার সকালে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে। এ সময় ওই জমিতে থাকা দোকানপাট ভাংচুর ও মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শুক্রবার (১১ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার দিকে বাবুরহাট বাজারে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় জেলাল সর্দার ও ইউপি সদস্য মো. লুৎফর রহমান শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলাল সর্দার গ্রুপের জেলাল সর্দারবিস্তারিত পড়ুন
