প্রধান সূচি

বাগেরহাটে ঠিকাদারের বাড়িতে ডাকাত দলের হানা

বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় গভীর রাতে এক ঠিকাদারের বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে খারদ্বার এলাকার ভিআইপি রোড সংলগ্ন ঠিকাদার এইচ. এম. সুমনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দুপুরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জনবসতিপূর্ণ এলাকায় অস্ত্রধারি ডাকাত দলের এমন হানা দেওয়ার ঘটনায় খারদ্বার এলাকার সাধারণ মানুষের মাঝে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঠিকাদার ও ব্যবসায়ী এইচ. এম. সুমন বলেন, রাত ৩টার দিকে অস্ত্রসহ ৮ জনের একটি ডাকাত দল দেওয়াল টপকে আমার বাড়িতে প্রবেশ করে। তারা জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করলে বিষয়টি আমি টের পেয়ে যাই। এসময় আমি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়।
আমার কাছে মনে হয়, এরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিল। এমন অবস্থায় আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক তালুকদার বলেন, খারদ্বার এলাকা একটি জনবতিপূর্ন এলাকা। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও কার্যালয় এই এলাকায় অবস্থিত। এই এলাকায় রাতের আধারে একজন ঠিকাদারের বাড়িতে ডাকাত দলের প্রবেশে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। তবে আমি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবহান জানাচ্ছি।
বাগেরহাট মডেল থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, ঠিকাদারের বাড়িতে ডাকাতি করার চেষ্টা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা ডাকাতির চেষ্টা না হত্যার উদ্দেশ্য ছিল, পুলিশ সেটি তদন্ত করে দেখছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial