ইন্দুরকানীতে তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
স্বাধীনতা সুবর্ণজয়ন্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ২নং পত্তাশী ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারলি বক্তাব্য দেন জেলা তথ্য অফিসে উপ- পরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিল নাছরিন আক্তার। সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ।
বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। এসময় মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
