প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গিকার, ডিজিটাল গ্রন্থাগার’ এই স্লোগানে পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন।
জেলা সরকারী গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এম এ জামান এ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী গ্রন্থগার কমিটির জেলা শাখার সভাপতি মো. গোলাম মাওলা নকীব। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial