প্রধান সূচি

শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে বর্তমান সরকার : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মহামারির সংকট মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।
আজ শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনর শেষে সংক্ষিপ্ত পরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সরোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, পুলিশ কর্মকর্তা মো. জাকির হোসেন ও প্রধান শিক্ষক গ্রীন তালুকদার প্রমুখ।
পরে মন্ত্রী বিদ্যালয়ের শহীদ মিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, কবি এমদাদ আলী পন্ডিত স্মৃতি পাঠাগার, ডিজিটাল টেকনিক্যাল ইনষ্টিটিউশনের উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial