প্রধান সূচি

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দক্ষিণ বাজারের রাবিন বেকারিকে ৪ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে উত্তর বাজারের মাতৃ ভান্ডারকে ২ হাজার টাকা চিরাপাড়া শহিদুল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial