ভান্ডারিয়ায় চাঁদাবাজীর অভিযোগে পুলিশ সদস্য আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূয়া পরিচয়ে চাঁদাবাজী করার সময় মিখাইল আজম নামের এক পুলিশ সদস্যকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ইকড়ি এলাকায়। অভিযুক্ত ওই পুলিশ সদস্য ঝালকাঠির তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনেষ্টবল (নং-৩২৫) হিসাবে কর্মরত বলে জানা গেছে।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইকড়ি এলাকার লোকজন মিখাইল আজমকে ভূয়া পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এসময় সে নিজেকে ঝালকাঠীর তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনোষ্টবল পরিচয় দিলে বিষয়টি ঝালকাঠি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়। পরে ঝালকাঠী পুলিশ তাকে সেখানে নিয়ে গেছেন।
Please follow and like us:
« পিরোজপুরে প্রাথমিকের বই বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ধান কাটায় বাঁধা দেয়ায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা »
