ভাণ্ডারিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন আধুনিক হরিণপালা ডাক বাংলোর উদ্বোধন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালায় পিরোজপুর জেলা পরিষদের মালিকানাধীন আধুনিক চারতলা বিশিষ্ট ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ নবনির্মিত এ ডাকবাংলোর উদ্বোধন করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনএসআই যুগ্ন পরিচালক পিরোজপুর আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ।
