Saturday, December 25th, 2021
সভাপতি শামীম : সাধারণ সম্পাদক তানভীর
পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্য নির্বাহী কমিটির নির্বাচন শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এস এম রেজাউল ইসলাম শামীম (দৈনিক ইনডেপেনডেন্ট) সভাপতি এবং এস এম তানভীর আহম্মেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (খবর পত্র ও বাংলা টিভি) ও খেলাফত হোসেন খসরু (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (দৈনিক গ্রামের সমাজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (পিরোজপুর কন্ঠ), ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকিসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে সকলকে মাদক থেকেবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন আধুনিক হরিণপালা ডাক বাংলোর উদ্বোধন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালায় পিরোজপুর জেলা পরিষদের মালিকানাধীন আধুনিক চারতলা বিশিষ্ট ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ নবনির্মিত এ ডাকবাংলোর উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনএসআই যুগ্ন পরিচালক পিরোজপুর আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বড়দিন উদযাপন
বাগেরহাটের বিভিন্ন খ্রিষ্টান মিশনসহ বিভিন্ন স্থানে নানা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে যিশুখ্রিস্টের জন্মদিন পালনের সূচনা করা হয়। এরপর ক্রিসমাস ট্রি, ক্যারোল, প্রার্থনা, আতশবাজি, যিশুর জন্মস্থান প্রতিকি গোয়াল ঘর তৈরি করে আরাধনা, কীর্ত্তন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়সহ ঘরবাড়িতে আলোকসজ্জা করা হয়েছে। বাগেরহাট ফাতেমা রাণী মারিয়া গীর্জার ফাদার ডোমিনিক হালদার জানান, বড়দিন উপলক্ষে জেলার বাইরে কর্মস্থলে থাকা লোকজন স্বজনদের সঙ্গে মিলিত হতে বাড়ি ফিরেছেন। সারা বছরবিস্তারিত পড়ুন
