প্রধান সূচি

নাজিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুরের নাজিরপুরে ৭ম শ্রেণির এক মাদরাসা ছাত্রী (১৬)কে ধর্ষনের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার ছাত্রীর পিতা বাদী হয়ে নাজিরপুর থানায়  একটি মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার মেয়েটি উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের একটি মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।

ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে  মো. রেজাউল মল্লিক (২৩) ও তার সহযোগী একই এলাকার রফিক শেখের ছেলে সেরাজুল শেখ (২২) নামে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের ওই মাদরাসা ছাত্রী তার এক সহপাঠীকে নিয়ে তাদের মাদরাসা খুলছে কিনা তা জানতে মাদরাসায় যায়। মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাদরাসা সংলগ্ন জনৈক মাহাবুবুর রহমানের বাড়ির সামনে পৌঁছায়। এসময় পূর্ব থেকে সেখানে ওৎ পেতে থাকা  ওই দুই যুবক তাকে (ছাত্রী) মুখ চেপে মাহাবুবের বাড়িতে ধরে নিয়ে যায় এবং ওই বাড়ির ফাঁকা ঘরে নিয়ে বন্ধু সেরাজুলের সহযোগিতায় রেজাউল তাকে জোর করে ধর্ষন করে। এ সময় তার সাথে থাকা অন্য সহপাঠী দৌঁড়ে আত্মরক্ষা করে ও বাড়িতে গিয়ে বিষয়টা ওই ছাত্রীর পরিবারকে জানায়।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial