প্রধান সূচি

বাগেরহাটে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ

বাগেরহাটের সদরের বাদেকাড়াপাড়া গ্রামে চুরি করতে এসে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে ওই গৃহবধূকে ধর্ষণের পর লুটে নেয়া হয়েছে নগদ টাকাসহ স্বর্ণালংকার। এ ঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধুকে ডাক্তরী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

গৃহবধুর স্বামী বলেন, আমি একটি ব্যাংকে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করি। ঘটনার দিন রাতে আমার নাইট ডিউটি ছিলো। এই সুযোগে আমার বাড়ীতে এমন একটা ঘটনা ঘটে গেলো। আমার ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সজল আমার আপন চাচাতো ভাই। তাদের সাথে জায়গা-জমি নিয়ে আমাদের বিরোধ আছে। রাতে ওই চোর (রুবেল) সজলের ঘরেই ছিলো। ওরা জানতো আজ আমি বাড়ীতে নেই। এই সুযোগে তারা এ কাজ করেছে। আমি ওদের ফাঁসি চাই।

নির্যাতিতা ওই নারী বলেন, সিটকানি খুলে রুবেল মল্লিøক ঘরে ঢুকে আমার মেয়েকে হত্যার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে। এসময় রুবেল বাইরে লোকজনের আনাগোনা টের পেলে, রুবেল বলে সজল বাইরে আছে। সজলই আমাকে নিয়ে আসছে। ধর্ষণ শেষে রুবেল ঘরে থাকা নগদ ৪৭ হাজার টাকা, টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেন লুটে নেয় রুবেল। আমি এর সঠিক বিচার চাই।

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, ওই গৃহবধুর স্বামী একটি ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসাবে কর্মরত রয়েছে। ঘটনার দিন সোমবার রাতে নাইট ডিউটি থাকায় তিনি বাড়ীতে ছিলেন না। এসময় বাড়ীতে তার স্ত্রী তিন বছরের শিশু সন্তান ছিলো। রাত আড়াইটার দিকে চোরেরা পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে সন্তান হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। চোরেরা ওই বাড়ী থেকে স্বর্ণালংকারসহ নগদ ৪৭ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধু। এ ঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলচ্ছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial