চিতলমারীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে পিয়াংকা মল্লিক পিংকির ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেবনারয়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এলাকার শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠিত স্মরণ সভায় ফাউন্ডেশনের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কমলেশ মন্ডল, বিশ্বদেব বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিব্যর্গ।
Please follow and like us:
« পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরণ সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা »
