প্রধান সূচি

পিরোজপুরে ঘর থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার ॥ স্ত্রীর পরকিয়ায় হত্যাকান্ড

পিরোজপুর পৌরসভার ভাইজোড়া নামক স্থান থেকে এনামুল শেখ (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাড়া বাড়ি থেকে আঘাতপ্রাপ্ত এনামুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনামুলের আপন ভাইয়ের সাথে তার (এনামুল) স্ত্রীর পরকিয়ার জেরের কারণে এনামুল খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রেশমা আক্তার ও নিহতের ভাই রাকিব শেখকে আটক করেছে।
নিহত এনামুল শেখ (৩৮) পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার মোতালেব শেখের ছেলে। রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি সে পিরোজপুর শহরে একটি চায়ের দোকান চালাতো। এনামুল তার স্ত্রী রেশমা (২৮) এবং দুই শিশু সন্তান নিয়ে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কবির সিকদারের প্রতিবেশী প্রবাসী জামাল সিকদারের বাড়িতে ভাড়া থাকতো। ৭ মাস আগে ওই বাড়ির একটি কক্ষ সে ভাড়া নিয়েছিল।
পিরোজপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন সিকদার জানান, নিহত এনামুলের স্ত্রী রেশমা আক্তারের সাথে তার দেবর রাকিব শেখের অবৈধ সম্পর্ক ছিল। শুক্রবার রাতে এনামুলকে মৃত অবস্থায় পাওয়ার আগে স্থানীয়রা রেশমা এবং তার দেবর রাকিবকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে। ২ মাস আগে রেশমা তার দেবরের সাথে গিয়ে ১৫ দিন অন্যত্র ছিল বলেও জানান কাউন্সিলর কবির হোসেন।
এনামুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহত এনামুলের স্ত্রী রেশমা আক্তার এবং এনামুলের বাই রাকিব শেখকে গ্রেফতার করা হয়েছে। নিহতের অন্য ভাই মনির শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial