কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪ হাজার ৩৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সুর্যমূখি, চিনাবাদাম, মুগ ও খেসারীর জন্য ১ হাজার ৫১০ জন এবং ধানের জন্য ২ হাজার ৮৬০ জনকে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমুখ।
Please follow and like us:
« যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে রাজনৈতিক নেতাদের সাথে রূপান্তরের মতবিনিময় সভা »
