পিরোজপুরের বাজারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রি
পিরোজপুর শহরের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে। বিশেষ করে অশিক্ষিত ও অসচেতন ব্যক্তিদের কাছে এ জাতীয় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করে চলছে কতিপয় মুনাফালোভী ব্যবসায়ী। সম্প্রতি পিরোজপুর পৌর বাজারে বিক্রির সময় একটি দোকান থেকে কিছু মেয়াদ উত্তীর্ণ বিস্কুটের ছবি তোলা হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
Please follow and like us:
« ইলিশ সম্পদ উন্নয়নে চলছে দীর্ঘ মেয়াদী প্রকল্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ১৩০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী »
