প্রধান সূচি

কচুয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটের কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বাধ্যযন্ত্র সহকারে আনন্দ র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভুইঁয়া হেমায়েত উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুসি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজীবুল হক নজু, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial