প্রধান সূচি

মঠবাড়িয়া-শরণখোলার বলেশ্বর নদে ফেরি উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে ফেরি উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দার বেড়িবাঁধে স্থাপিত ফলক উন্মোচনের মধ্য দিয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়লগঞ্জ) আসনের এমপি এডভোকেট আমিরুল আলম মিলন মাছুয়া-রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে দুই এমপি পৃথকভাবে দুইপাড়ের সংযোগ সড়ক উদ্বোধন করেন। পরে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্তের সভাপতিত্বে রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধের ওপর এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী, বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার, শরণখোলা প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বলেশ্বরের এই ফেরি শুধু মানুষ পারাপার নয়, অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যোগাযোগে বড় সুবিধা পাবে। এর ফলে বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে নতুন করে সেতুবন্ধন তৈরি হলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial