প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. গোলাম কবির আকন, শিক্ষক মো. মিজানুর রহমান, শিবু প্রসাদ মজুমদার, শফিকুল আলম আযাদ, বিদায়ী শিক্ষার্থী বাধঁন দাস উৎস্য, দুর্যয় হালদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial