প্রধান সূচি

ভান্ডারিয়া পৌরসভা ও ইউনিয়নগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে

আইন শৃঙ্খলা রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষে পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
মঙ্গলবার উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা প্রতিটি ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে এ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ননী গোপাল রায়, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকু রহমান টুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।
এসময় তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে সিসি ক্যামেরা স্থাপনের ফলে উপজেলার অপরাধ কমে আসবে এবং অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial