প্রধান সূচি

মাঠবাড়িয়া- রায়েন্দা ফেরী উদ্বোধন আজ

পিরোজপুরের মঠবাড়িয়ার বড়-মাছুয়া ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দার মধ্যবর্তী প্রমত্তা বলেশ^র নদে ফেরী চালুর দাবী দীর্ঘদিনের। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে পরিনত হবার অপেক্ষার প্রহর গুনছে দুই পাড়ের মানুষ।
আজ বুধবার বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী যৌথভাবে এ ফেরী সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ইতিমধ্যে নদীর দুইপাড়ে ফেরী ঘাটের পল্টুন স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া সংযোগ সড়ক নির্মানের কাজ শেষের পথে। ফেরিটি চালু হলে খুলনা, বাগেরহাট, মোংলা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালীসহ পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পাথঘাটার হরিণঘাটা ও বিহঙ্গ দ্বীপের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এমনকি মংলা ও পায়রা সমুদ্র বন্দরের মধ্যে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমে আসবে।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের সভাপতি ও পৌর কমিশনার মোস্তাফিজুর রহমান সোহেল জানান, রায়েন্দা-মাছুয়া ফেরিটি চালু হলে পাথরঘাটার সাথে খুলনা ও বাগেরহাটের ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে ও মাছ রপ্তানীর ক্ষেত্রে মোংলা বন্দরের সাথে যোগাযোগ সহজ ও পরিবহন খরচ অনেকটা কমে আসবে।
রায়েন্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালাল আহমেদ রুমী জানান, জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল বলেশ^রের দুই পাড়ের মানুষকে নদী পার হতে হয়, তাই এখানে ফেরী চালুর দাবী দীর্ঘদিনের। জনদূর্ভোগ লাঘব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান, ফেরীটি চালু হলে রায়েন্দা-বড় মাছুয়া জনপদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবার পাশাপাশি জনগণের দীর্ঘদিনে আকাঙ্খার পরিসমাপ্তি ঘটবে।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত জানান, জনগণের দীর্ঘদিনের দাবী বাস্তবে পরিনত হয়েছে। বলেশ^র নদীতে ফেরী চালু হলে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে সেতুবন্ধন তৈরীর পাশাপাশি দক্ষিনাঞ্চলের অর্থনৈতিক ও ব্যবসা-বানিজ্যের প্রসার ঘটবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial