প্রধান সূচি

যুবলীগ নেতাকে গুলির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভসহ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার সকালে জেলা যুবলীগের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম শিকদার মন্টু। এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতৃবৃন্দ বলেন, শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভসহ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় এবং গুলিবর্ষণ করা হয়। গুলিতে মারাত্মক আহত যুবলীগ নেতা শুভ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা হামলা ও গুলিবর্ষনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এদিকে, একই দাবীতে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মঙ্গলবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ¥ান মানিক, সদর উপজেলা যুবলীগ সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল স্বপন মল্লিকের সমর্থকদের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের হামলা ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা শুভ গুলিবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের ৮জন আহত হয়।


গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় রবিবার রাতেই দ্রুত খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। শুভর অবস্থার অবনতি ও শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিলে তাকে সোমবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্স করে খুলনা থেকে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এদিকে, নির্বাচনী সংহিসতায় যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ৯ জনের মধ্যে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের ছেলে ও ভাতিজাসহ কর্মী সমর্থক রয়েছে।
হামলা ও গুলির ঘটনায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন বাদী হয়ে ৩৬জনকে আসামী করে সোমবার পিরোজপুর সদর থানায় একটি মামলা করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৯জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial