প্রধান সূচি

মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের অভিযান

‘মা’ ইলিশ রক্ষায় অবরোধ কালীন’ পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মৎস্য মাঠ কর্মকর্তা মনোজ কুমারসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় মঠবাড়িয়ায় বলেশ^র নদীর তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত গত ৪ অক্টোবর থেকে বিরতিহীন অভিযান চালানে হচ্ছে। ইতোমধ্যে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল রাতে নদীর পাড়ে নির্বাহী ম্যজিস্ট্রেটের এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial