Wednesday, October 20th, 2021
শান্তিপূর্ণ বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শান্তিপূর্ণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর সম্মেলন কক্ষে ইনস্টিটিউটে নবনিয়োগপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, সম্প্রীতির বাংলাদেশে বিভিন্ন সময়ে নানাভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে কিছু উগ্রবাদীরা। কখনো কখনো তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে একটি রাজনৈতিক মহল। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো শান্তিপূর্ণ বাংলাদেশ এবং উন্নয়নের বাংলাদেশকে ব্যাহত করার একটি চক্রান্ত। রাজনৈতিক ফায়দা লুটার জন্য একটি মহল এবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের অভিযান
‘মা’ ইলিশ রক্ষায় অবরোধ কালীন’ পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপজেলার তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মৎস্য মাঠ কর্মকর্তা মনোজ কুমারসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় মঠবাড়িয়ায় বলেশ^র নদীর তুষখালী থেকে খেতাছিড়া পর্যন্ত গত ৪ অক্টোবর থেকে বিরতিহীন অভিযান চালানে হচ্ছে। ইতোমধ্যে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল রাতে নদীর পাড়ে নির্বাহী ম্যজিস্ট্রেটের এর উপস্থিতিতে পুড়িয়েবিস্তারিত পড়ুন
