বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট শহরের সাধনার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোাকেট ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান, হিন্দু-বৈদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শিব প্রসাদ ঘোষ প্রমুখ।
এর আগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের রেলরোডস্থ কার্যালয় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধনার মোড়ে এসে শেষ হয়।
