প্রধান সূচি

মঠবাড়িয়ায় গৃহবধূঁকে কামড়ে ও পিটিয়ে আহত

জমি ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পারুল বেগম (২৬) নামে এক গৃহবধূঁকে কামড়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গৃহবধূর স্বামী হুমায়ূন কবির শনিবার সকালে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

হুমায়ূন কবির জানান, প্রতিবেশী ইউনুস মাল্লিকের সাথে তার জমি ও পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছিল। কুদ্দুস মল্লিক ও তার দলবল বিভিন্ন সময় তার পরিবারের লোকজনের উপর হামলা করাসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার পায়তারা চালিয়ে আসছিল। গত বছর তার শতাধিক মৌসুমি সবজি গাছও কেটে ফেলেছিল।

শুক্রবার বিকেলে তার স্ত্রী পারুল বেগম ঘেরের পাশে সবজি তুলতে গেলে কুদ্দুস মল্লিকের ছেলে শামীম ও ইউনুস মল্লিকের ছেলে মামুন এলোপাথারি পিটিয়ে ও শরীরের বিভিন্ন অঙ্গে কামড়িয়ে গুরুতর জখম করে। এসময় একটি পাওয়ার টিলার পিটিয়ে ভেঙে ফেলে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial