ভান্ডারিয়ায় সাহিত্য পরিষদের নির্বাচনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার রাতে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভান্ডারিয়া মিউজিক্যাল ব্যান্ড এর শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এর আগে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনী সাধারণ আলোচনা সভায় প্রধান নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. শাহীন মুন্সি, সাধারণ সম্পাদক মো.আবুবকর সিদ্দিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে স্বামীর নির্যাতনে গহবধূ হাসপাতালে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় গৃহবধূঁকে কামড়ে ও পিটিয়ে আহত »
