প্রধান সূচি

বাগেরহাটে সাবেক স্ত্রীর অপপ্রচার থেকে বাঁচতে স্বামীর সংবাদ সম্মেলন

বাগেরহাটে সাবেক স্ত্রী’র অপপ্রচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন স্বামী এইচ.এম মাহফুজ। স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের হাজী মোহাম্মদ ইকরামের ছেলে এইচ.এম মাহফুজ এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে পারিবারিকভাবে বরিশাল জেলার বিমানবন্দর থানার মাধবপাশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে উম্মে তামিমা রিমাকে বিয়ে করি। সংসার জীবন ভালই চলছিল। কিন্তু পথিমধ্যে বিভিন্ন সমস্যার কারণে দুই জনের সম্মতিতে গত ১৯ আগস্ট মুসলিম আইন অনুযায়ী তাকে আমি তালাক প্রদান করি। কিন্তু এরপর থেকে সে আমাকে বিপদে ফেলার জন্য নানা ধরণের কাজ শুরু করে। উম্মে তামিমা রিমা আমার শত্রুদের সাথে মিশে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। আমার নামে নানা প্রকার অপপ্রচারও চালাচ্ছেন তিনি। যে কোন সময় আমাকে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করতে পারে রিমা ও আমার শত্রুরা। জীবনের নিরাপত্তার জন্য স্থানীয় শত্রুদের নাম উল্লেখ করছি না। সে আমাকে হুমকি-ধামকিও দিয়ে যাচ্ছে। শুধু হুমকি দিয়েই সে থেমে থাকেনি, আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে তিনি। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরিও করেছি। শান্তিতে বসবাসের জন্য আমি এই অপপ্রচারের হাত থেকে বাঁচতে চাই।

অভিযুক্ত উম্মে তামিমা রিমা বলেন, আমাদের পরিবারে একটি কন্যা সন্তান থাকা স্বত্তেও মাহফুজ আমাকে তালাক প্রদান করেছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিয়েছি। অন্য কোন অপপ্রচার বা অপরাধের সাথে আমি যুক্ত নই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial