ইন্দুরকানীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মোতালেব শেখ (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার চর সাঈদখালী আবাসনের বাসিন্দা মৃত লেহাজ উদ্দিন শেখের ছেলে মোতালেব শেখ আবাসনের ৮ বছর বয়সী এক মেয়ে শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এসে বৃদ্ধকে হাতেনাতে ধরে ঝাড়ুপিটা করে স্থানীয়দের সহায়তা বেঁধে রেখে ইন্দুরকানী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে অভিযুক্তকে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করে। শিশুটি চর সাঈদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমাযূন কবির জানান, বৃদ্ধের বিরুদ্ধে শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
