প্রধান সূচি

বাগেরহাটে বেশিরভাগ ইউপিতে আ’লীগ প্রার্থীদের জয়

বাগেরহাটে অনুষ্ঠিত ৬৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। এরমধ্যে মোড়েলগঞ্জ উপজেলায় ১৪টি, রামপালে ৪টি, কচুয়ায় ২টি, চিতলমারী ৩টি, ফকিরহাটে ৩টি এবং শরণখোলা উপজেলার একটি ইউনিয়নে নির্বাচন হয়েছে। সোমবার এসব নিউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোড়েলগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১২টিতে নৌকা এবং  ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, পঞ্চকরনে রাজ্জাক মজুমদার, দৈবজ্ঞহাটি সামছু মল্লিক, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী, হোগলাবুনিয়ায় মো. আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার,  মোড়েলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা, তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পুটিখালীতে আব্দুর রাজ্জাক, রামচন্দ্রপুর আব্দুল আলিম, জিউধরায় জাহাঙ্গীর আলম বাদশা এবং চিংড়াখালী ইউনিয়নে আলী আক্কাচ বুলু। বিজয়ী সতন্ত্র প্রার্থীরা হচ্ছেন হোগলাপাশা ইউনিয়নে যুবলীগ নেতা মো. ফরিদুল ইসলাম এবং বারইখালী ইউনিয়নে আব্দুল আউয়াল খান মহারাজ।

কচুয়া উপজেলার ২টি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, ধোপাখালিতে শেখ মকবুল হোসেন এবং মঘিয়ায় পঙ্কজ কান্তি অধিকারি।

রামপালের ৪টি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, বাইনতলায় ফকির আব্দুল্লাহ, উজুলকুরে মুন্সি বোরহান উদ্দিন, গৌরম্বায় মো. রাজিব সরদার এবং পেরিখালি ইউনিয়নে রফিকুল ইসলাম বাবুল।

চিতলমারী উপজেলার ৩টি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, বড়বাড়িয়ায় মোহাম্মাদ মাসুদ সরদার, সদর ইউনিয়নে মো. নিজাম উদ্দিন শেখ এবং কলাতলায় মো. বাদশা মিয়া।

ফকিরহাটে তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, লখপুরে এমডি সেলিম রেজা, বাহিরদিয়ায় রেজাউল করিম ফকির এবং শুভদিয়ায় মো. ফারুকুল ইসলাম।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মাইনুল ইসলাম টিপু বিজয়ী হয়েছেন।

এর আগে নৌকা প্রতিকের ৩৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial